অনলাইনে প্রদর্শনীতে প্রবেশের নিবন্ধন

১৪ অক্টোবর, ২০১৯ ১১:৫৮  
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের ‘ডিজিটাল ডিভাইস এবং ইনোভেশন এক্সপো-২০১৯ ’। ‘মেড ইন বাংলাদেশ: কোনো কিছুই অসম্ভব নয়’ স্লোগানে অনুষ্ঠেয় এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকছে। তবে প্রদর্শনীতে প্রবেশের জন্য প্রদর্শনীর ওয়েবসাইট (https://ddiexpo.com/registration) অথবা স্মার্টফোনে আইওএস (https://apple.co/2ohSA1v) ও অ্যান্ড্রয়েড () থেকে অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। উল্লেখিত সাইট বা অ্যাপে প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। পুরো প্রদর্শনী অনলাইনে লাইভ স্ট্রিমিং করা হবে। সোমবার (১৪ অক্টোবর) বেলা ৩টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপর রাত ৯টা অবধি তা সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা অবধি প্রদর্শনী চলবে।